ভার্চুয়াল মানব বক্তা আনছে এলজি

১১ জানুয়ারি, ২০২১ ১৫:২৯  
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ডিজিটাল চরিত্র নতুন কিছু নয়। ২০১৮ সালে সংবাদ উপস্থাপক কিউ হাওয়ের ডিজিটাল সংস্করণ দেখিয়েছে চীনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যম শিনহুয়া। সংবাদ শিরোনাম পড়তে পারে শিন শিয়াওহাও নামের ওই ভার্চুয়াল উপস্থাপক। তবে এবার বক্তা হিসেবে ‘ভার্চুয়াল মানব’ দেখালো দক্ষিণ কোরীয় ইলেকট্রনিক্স প্রতিষ্ঠান এলজি। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) স্বক্ষমতা দেখিয়ে ‘রিয়া কিম’ নামের একটি কৃত্রিম মানব বানিয়েছে তারা। জানিয়েছে, ‘রিয়া’ নামের মধ্যে প্রকাশ করা হয়েছে “ভবিষ্যতের শিশু” । অবশ্য ২৩ বছর বয়সী নারী সুরকারের আদলে তৈরি ভার্চুয়াল মানবের ইনস্টাগ্রাম পাতায় আনুষ্ঠানিক আত্মপ্রকাশের আগেই জুটেছে পাঁচ হাজারের বেশি অনুসারি। সোমবার অল-ডিজিটাল কনজিউমার ইলেকট্রনিকস শো ২০২১-এর প্রেস ইভেন্টে তিন মিনিটের একটি উপস্থাপনায় তুলে ধরা হয় রিয়া কিমকে। তবে প্রদর্শনীতে সাধারণ মানুষের সঙ্গে কথা বলবে না রিয়া কিম।